PREMIER UNIVERSITY

Department of Public Health

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগে যক্ষ্মা বিষয়ক সচেতনতামূলক সেমিনার ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগে  যক্ষ্মা বিষয়ক সচেতনতামূলক সেমিনার ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে যক্ষ্মা বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার ১১ এপ্রিল ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, যক্ষ্মা এখনও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিদ্যমান। যদিও আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এ রোগের নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, তবুও সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার এবং যথাসময়ে চিকিৎসা না নেওয়ার কারণে অনেক ক্ষেত্রে রোগটি জটিল আকার ধারণ করে। তিনি বলেন, যক্ষ্মা একটি প্রতিরোধযোগ্য ও সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। তাই এ রোগ সম্পর্কে ভীতি বা লজ্জা নয়, বরং সচেতনতা, তথ্যভিত্তিক জ্ঞান এবং সময়মতো চিকিৎসা গ্রহণই হতে পারে এর বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ধরনের জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তোলে এবং সমাজের বিভিন্ন স্তরে তা ছড়িয়ে দেয়, তবে যক্ষ্মা নির্মূলে জাতীয় লক্ষ্য অর্জন আরও সহজ হবে। তিনি শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং জনস্বাস্থ্য খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ, যিনি যক্ষ্মার লক্ষণ, প্রতিরোধ, চিকিৎসা পদ্ধতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর হাসপাতালের সহকারী পরিচালক জনাব রাজীব পালিত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. জেসমিন মুসা এবং মো. ফয়সাল আহমেদ তালুকদারসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।

Related News

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও Asperia Health Care Ltd.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাঁশখালীতে বন্যা-পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত

Read More

বন্যার্ত মানুষের পাশে প্রিমিয়ার ইউনিভার্সিটি পাবলিক হেলথ বিভাগ

Read More

Quick Links and Contacts


Copyright © 2026 Premier University IT. All rights reserved.