PREMIER UNIVERSITY

Department of Public Health

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার |

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার |

তরুণ সমাজের মধ্যে তামাক, ভ্যাপিং ও নিকোটিনজাত পণ্যের ক্রমবর্ধমান ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে| গত ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়|

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগের প্রভাষক ডা. জেসমিন মুসা| তিনি তামাক ও নিকোটিনের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং বাংলাদেশে প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন| পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান|

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য বিভাগের প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ| সেমিনারে বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন| তারা বলেন, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ|


সেমিনারটি শিক্ষার্থীদের মধ্যে তামাক ও নিকোটিন আসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন|

Related News

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও Asperia Health Care Ltd.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাঁশখালীতে বন্যা-পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত

Read More

বন্যার্ত মানুষের পাশে প্রিমিয়ার ইউনিভার্সিটি পাবলিক হেলথ বিভাগ

Read More

Quick Links and Contacts


Copyright © 2026 Premier University IT. All rights reserved.