PREMIER UNIVERSITY

Department of Public Health

বন্যার্ত মানুষের পাশে প্রিমিয়ার ইউনিভার্সিটি পাবলিক হেলথ বিভাগ

বন্যার্ত মানুষের পাশে প্রিমিয়ার ইউনিভার্সিটি পাবলিক হেলথ বিভাগ

‎প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে| বিভাগের চেয়ারম্যান ড. মো: জাহেদুল ইসলামের দিকনির্দেশনা এবং বিভাগের প্রভাষক ডা: সৈয়দা মুনিরা দিলশাদ, মো: ফয়সাল আহমেদ তালুকদার, ডা: জেসমিন মুসা ও পাবলিক হেলথ বিভাগের ৯বম ব্যাচের শিক্ষার্থীদের আন্তরিক অনুপ্রেরণা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে| এই কার্যক্রমে নেতৃত্ব দেন ব্যাচের ক্লাস রিপ্রেজেন্টেটিভ তাহেরা|
‎মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস থেকে ১০০টি উপহারসামগ্রীর প্যাকেট নিয়ে তৈমহনী এলাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়| ‎পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী তাহেরা, নিজাম ও প্রবীরের অক্লান্ত প্রচেষ্টায় নানা প্রতিকূলতা অতিক্রম করে বন্যাকবলিত ১০০টি পরিবারের প্রতিটি ঘরে ঘরে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়|
‎আগামী সপ্তাহে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ বন্যাদুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে|

Related News

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও Asperia Health Care Ltd.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাঁশখালীতে বন্যা-পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত

Read More

বন্যার্ত মানুষের পাশে প্রিমিয়ার ইউনিভার্সিটি পাবলিক হেলথ বিভাগ

Read More

Quick Links and Contacts


Copyright © 2026 Premier University IT. All rights reserved.