PREMIER UNIVERSITY

Department of Public Health

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গবেষণা ও বাস্তব স্বাস্থ্যসেবার মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতাল প্রাইভেট লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ ৩০ আগস্ট ২০২৬, রবিবার, সকাল ১০:০০টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই অংশীদারিত্বের মাধ্যমে গবেষণা ও স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা কার্যক্রম, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সুবিধা, ইন্টার্নশিপ, ফেলোশিপ ও থিসিস প্লেসমেন্ট, স্বাস্থ্য-তথ্য বিনিময় এবং কমিউনিটি হেলথ ক্যাম্পসহ জনস্বাস্থ্যভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

এমওইউ-এর আওতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ এবং শিক্ষার্থীরা মেট্রোপলিটন হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে প্যাথলজিক্যাল পরীক্ষায় ৪০ শতাংশ, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষায় ৩০ শতাংশ এবং হিস্টোপ্যাথলজি পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় প্রদান করা হবে।

এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের জন্য আসন ভাড়া ও রোগীর খাবারে ১০ শতাংশ, অক্সিজেন চার্জে ১৫ শতাংশ, অ্যাম্বুলেন্স সেবায় ৩০ শতাংশ এবং হাসপাতালের বিলের সার্ভিস চার্জে ৩৫ শতাংশ ছাড়ের সুবিধা থাকবে।

অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এম. এম. নছরুল কদির, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ এবং জনাব ফয়সাল আহমেদ তালুকদার।

মেট্রোপলিটন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন্নবী, টিকিউএম ডিরেক্টর ডা. জান্নাতুন নাঈম হক, ডিজিএম—বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আমান উল্লাহ আমান, হেড অব এইচআর জনাব আবু বকর সিদ্দিকী এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন।

দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক বাস্তবায়নে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ।

Related News

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও Asperia Health Care Ltd.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাঁশখালীতে বন্যা-পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত

Read More

বন্যার্ত মানুষের পাশে প্রিমিয়ার ইউনিভার্সিটি পাবলিক হেলথ বিভাগ

Read More

Quick Links and Contacts


Copyright © 2026 Premier University IT. All rights reserved.