PREMIER UNIVERSITY

Department of Public Health

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে এমপিএইচ ১১তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে এমপিএইচ ১১তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর (এমপিএইচ) প্রোগ্রামের ১১তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের সহকারী অধ্যাপক ডা. আয়েশা আহমেদ খান। এ ছাড়া বিভাগের প্রভাষক ডা. জেসমিন মুসা ও জনাব মো. ফয়সাল আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “স্বাস্থ্য মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। একটি সুস্থ জনগোষ্ঠী একটি শক্তিশালী, উৎপাদনশীল ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান ভিত্তি। জনস্বাস্থ্য শুধু রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। রোগ প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ প্রদান, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই জনস্বাস্থ্যের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ভবিষ্যতের জনস্বাস্থ্য পেশাজীবী। বাংলাদেশসহ সারা বিশ্বের স্বাস্থ্য সমস্যাগুলো মোকাবিলায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে আপনারা রোগতত্ত্ব, স্বাস্থ্য ব্যবস্থাপনা, গবেষণা এবং জনসমষ্টির স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।”

সভাপতির বক্তব্যে জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম শিক্ষার্থীদের আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করা, গবেষণায় মনোযোগী হওয়া এবং সমাজের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “জনস্বাস্থ্য হলো মানবতার সেবা। আপনাদের জ্ঞান, দক্ষতা ও নিষ্ঠা মানুষের জীবন রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমরা আশা করি, আপনারা প্রিমিয়ার ইউনিভার্সিটির সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার করে দক্ষ, নৈতিক মূল্যবোধসম্পন্ন এবং মানবিক জনস্বাস্থ্য পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলবেন।”

অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের জনস্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষার গুরুত্ব, শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পেশাগত দায়িত্ব সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে এমপিএইচ ১১তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও Asperia Health Care Ltd.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাঁশখালীতে বন্যা-পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Read More

Quick Links and Contacts


Copyright © 2026 Premier University IT. All rights reserved.