PREMIER UNIVERSITY

Department of Public Health

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির

সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এসময় উপস্থিত ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, সহযোগী অধ্যাপক কহিনুর আকতার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী ও ফিমেল কমনরুম বিষয়ক কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধনকালে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, নারী শিক্ষার্থী যারা আছেন তাদের দৈনন্দিন অন্যান্য স্বাভাবিক কার্যকলাপের পাশাপাশি শুধুমাত্র নারীদের উপস্থিতি থাকবে এমন জায়গায়ও কিছু সময় অতিবাহিত করা জরুরি। এই দৃষ্টিকোণ থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে ফিমেল কমনরুম খুবই প্রয়োজনীয়। আজকে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই ভবনে যে-কমনরুম উদ্বোধন করলাম, তার পরিসর ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ উদযাপিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগে যক্ষ্মা বিষয়ক সচেতনতামূলক সেমিনার ।

Read More

Orientation Program at the Department of Public Health, Premier University.

Read More

Orientation Program of the Department of Public Health at Premier University.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।

Read More

আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন

Read More

Quick Links and Contacts


Copyright © 2026 Premier University IT. All rights reserved.