puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পুলা)-এর এক বছর মেয়াদি ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্য নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও পুলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে পুলা নির্বাচন কমিশন-২০২৬-এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।

১৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে পুলার ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ গঠন, নির্বাচন আয়োজন ও নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলা নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনার হাবিবউল্লাহ মো. আল নোমান, মারুফ বিন কাসেম, সৈয়দা আসিফা সুলতানা রুমানা এবং এম. সালাহউদ্দিন মনসুর চৌধুরী (রিমু) উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

Read More

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য,অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রত্যাবাসন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

Read More

🎓 Another Proud Academic Achievement of Premier University!

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

Read More

শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজের কল্যাণে প্রযুক্তি: প্রিমিয়ার ইউনিভার্সিটির CSE বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ ‘Community Engagement Program’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে একাডেমিক লেখালেখির দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিকন্ডাক্টর শিল্প ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

Sunday, 15 November, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পুলা)-এর এক বছর মেয়াদি ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্য নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও পুলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে পুলা নির্বাচন কমিশন-২০২৬-এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।

১৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে পুলার ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ গঠন, নির্বাচন আয়োজন ও নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলা নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনার হাবিবউল্লাহ মো. আল নোমান, মারুফ বিন কাসেম, সৈয়দা আসিফা সুলতানা রুমানা এবং এম. সালাহউদ্দিন মনসুর চৌধুরী (রিমু) উপস্থিত ছিলেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.