puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রয়াত সিএসই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রক্তন চেয়ারম্যান মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বাদে আছর বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

স্মরণসভায় প্রয়াত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের কর্মময় জীবন, শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা গভীরভাবে অনুভব করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। 

প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের কাছে প্রয়াত সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন তাঁর কর্ম, অবদান ও স্মৃতির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

Read More

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য,অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রত্যাবাসন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

Read More

🎓 Another Proud Academic Achievement of Premier University!

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

Read More

শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজের কল্যাণে প্রযুক্তি: প্রিমিয়ার ইউনিভার্সিটির CSE বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ ‘Community Engagement Program’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রয়াত সিএসই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Monday, 19 October, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রয়াত সিএসই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রক্তন চেয়ারম্যান মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বাদে আছর বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

স্মরণসভায় প্রয়াত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের কর্মময় জীবন, শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা গভীরভাবে অনুভব করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। 

প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের কাছে প্রয়াত সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন তাঁর কর্ম, অবদান ও স্মৃতির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.