puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে সোমবার (২২ জুন ২০২৬) বেলা ২:৩০টায় ডেল চেস ক্লাব-এর উদ্যোগে নবীন দাবাড়ুদের জন্য ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ করেন এবং দাবা খেলার মৌলিক কৌশল, পরিকল্পনা, বিশ্লেষণ ও মানসিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রশিক্ষক ছিলেন সাবেক জাতীয় দাবাড়ু ও আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত খেলোয়াড়, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসিম উদ্দিন, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী এবং ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মু. মেহেদী রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, খেলাধুলার প্রতি তাঁর গভীর আগ্রহ ও অনুরাগ রয়েছে। তিনি উল্লেখ করেন, যারা নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধও বৃদ্ধি পায়। তাই তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগসহ সকল বিভাগের শিক্ষার্থীদের দাবাসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।
প্রশিক্ষক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, দাবা শেখার মাধ্যমে একজন শিক্ষার্থী কেবল খেলার কৌশলই আয়ত্ত করে না, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা, সমস্যা সমাধান, মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পায়। নবীনদের মধ্যে দাবার প্রতি আগ্রহ তৈরি করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, দাবা শুধু একটি খেলা নয়; এটি চিন্তা, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের এক অনন্য অনুশীলন। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি বিকাশে সহায়ক হবে। তিনি কর্মশালার বিভিন্ন পর্বে দাবার মৌলিক নিয়ম, ওপেনিং কৌশল, সমস্যা সমাধান, মনোযোগ বৃদ্ধি এবং প্রতিপক্ষের চাল বিশ্লেষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনি বলেন, দাবা এমন একটি খেলা যা শিক্ষার্থীদের যুক্তিবোধ, মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খেলায় মস্তিষ্কের ব্যাপক ব্যবহার হয়, ফলে চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয় এবং তা সতেজ ও সক্রিয় থাকে।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন বলেন, ভাষা ও সাহিত্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা বিকাশে দাবা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ সৃষ্টি করবে।
প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, দাবা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধৈর্য এবং কৌশলগত চিন্তাশক্তি গঠনে সহায়তা করে। ক্যাম্পাসে এ ধরনের গঠনমূলক কার্যক্রম শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।
ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর রাজীব দত্ত ও সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরীও বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত দাবা চর্চার মাধ্যমে মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান। তাঁরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে দাবা চর্চা ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি চেস ক্লাব গঠনের পরিকল্পনার কথাও জানান। 

Related News

বিশ্বখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. টিম ইভান্সের প্রিমিয়ার ইউনিভার্সিটি সফর : টেকসই নগর উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ।

Read More

‘গুগল ফর এডুকেশন স্টার্টস ইটস জার্নি ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ।

Read More

আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন ও মান নিশ্চয়নের মাধ্যমে বৈশ্বিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আহ্বান প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইনভেস্টিং ১০১ : মাস্টারক্লাস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বৃদ্ধি ও লংকাবাংলার যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ সচেতনতা বিষয়ক আয়োজন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের মাঠপর্যায়ের সমীক্ষা |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ অনুষ্ঠিত ।

Monday, 22 June, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ অনুষ্ঠিত । 

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে সোমবার (২২ জুন ২০২৬) বেলা ২:৩০টায় ডেল চেস ক্লাব-এর উদ্যোগে নবীন দাবাড়ুদের জন্য ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ করেন এবং দাবা খেলার মৌলিক কৌশল, পরিকল্পনা, বিশ্লেষণ ও মানসিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রশিক্ষক ছিলেন সাবেক জাতীয় দাবাড়ু ও আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত খেলোয়াড়, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসিম উদ্দিন, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী এবং ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মু. মেহেদী রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, খেলাধুলার প্রতি তাঁর গভীর আগ্রহ ও অনুরাগ রয়েছে। তিনি উল্লেখ করেন, যারা নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধও বৃদ্ধি পায়। তাই তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগসহ সকল বিভাগের শিক্ষার্থীদের দাবাসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।
প্রশিক্ষক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, দাবা শেখার মাধ্যমে একজন শিক্ষার্থী কেবল খেলার কৌশলই আয়ত্ত করে না, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা, সমস্যা সমাধান, মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পায়। নবীনদের মধ্যে দাবার প্রতি আগ্রহ তৈরি করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, দাবা শুধু একটি খেলা নয়; এটি চিন্তা, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের এক অনন্য অনুশীলন। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি বিকাশে সহায়ক হবে। তিনি কর্মশালার বিভিন্ন পর্বে দাবার মৌলিক নিয়ম, ওপেনিং কৌশল, সমস্যা সমাধান, মনোযোগ বৃদ্ধি এবং প্রতিপক্ষের চাল বিশ্লেষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনি বলেন, দাবা এমন একটি খেলা যা শিক্ষার্থীদের যুক্তিবোধ, মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খেলায় মস্তিষ্কের ব্যাপক ব্যবহার হয়, ফলে চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয় এবং তা সতেজ ও সক্রিয় থাকে।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন বলেন, ভাষা ও সাহিত্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা বিকাশে দাবা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ সৃষ্টি করবে।
প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, দাবা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধৈর্য এবং কৌশলগত চিন্তাশক্তি গঠনে সহায়তা করে। ক্যাম্পাসে এ ধরনের গঠনমূলক কার্যক্রম শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।
ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর রাজীব দত্ত ও সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরীও বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত দাবা চর্চার মাধ্যমে মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান। তাঁরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে দাবা চর্চা ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি চেস ক্লাব গঠনের পরিকল্পনার কথাও জানান। 

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.