puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথ ও নিউট্রিশন বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-এর উদ্যোগে ‘এমপাওয়ারিং ওয়েলনেস: এ হলিস্টিক এপ্রোচ টু মেন্টাল হেলথ এন্ড নিউট্রিশন’ শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ২৮ মে ২০২৫, বুধবার, বিকেল ৩টায়। প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ ও চট্টগ্রামের শিউরসেল-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এককালে আমাদের দেশে, আমাদের সমাজে অজস্র পরিবার নানা কুসংস্কারের আচ্ছন্ন ছিল, যার কারণে অগণিত মানুষের মানসিক স্বাস্থ্য তখন হুমকির মুখে পড়েছিল। তখন মানসিক রোগীকে পাগল বলা হতো। গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবারগ্রহণকে অমঙ্গল হিসেবে চিহ্নিত করা হতো। তিনি আরও বলেন, তখন বয়ঃসন্ধির কারণে ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনকে, তাদের মুড সুয়িংকেও খারাপভাবে নেওয়া হতো। এসব ছিল জ্ঞান-বিজ্ঞানের দিক দিয়ে আমাদের পিছিয়ে পড়ার চিহ্ন। তবে আশার কথা হলো, সময় বদলেছে। সময়ের সাথে সাথে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে আমাদের দেশের মানুষও সচেতন হয়েছে। এখন মানসিক রোগীকে একজন রোগী হিসেবে ভাবা হয়, তার চিকিৎসা করা হয়, তাকে যত্ন করা হয়। প্রতিটি মানুষের জন্য পুষ্টিকর খাবারকেও গুরুত্ব দেওয়া হয়। তিনি বিশ্বের নানা দেশে মানসিক স্বাস্থ্যকে খুবই গুরুত্ব দেওয়া হয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে কীনোট স্পিকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. আরাফাত আজিম মানসিক স্বাস্থ্য নিয়ে, কীনোট স্পিকার নিউট্রশনিস্ট মনিষা সিনহা পুষ্টি ও বিভিন্ন রোগ নিয়ে, শিউরসেল-চট্টগ্রামের হেড অব অপারেশন জয়নাব রুমা শিউরসেল নিয়ে সেশন পরিচালনা করেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-এর এডভাইজার ড. আবদুর রহিম। উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর অনুপ কুমার বিশ্বাস ও ড. তাসনিম উদ্দিন চৌধুরী ।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ‘ড্রামা ফেস্ট: ফ্রম পেজ টু স্টেজ’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘রেস্টোরেশন ও ১৮ শতকের সাহিত্য’ শীর্ষক পোস্টার প্রদর্শনী ।

Read More

Meeting on the Expansion of Higher Education between Premier University and UTS College Bangladesh.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথ ও নিউট্রিশন বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম ।

Wednesday, 28 May, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথ ও নিউট্রিশন বিষয়ক  সচেতনতামূলক প্রোগ্রাম ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-এর উদ্যোগে ‘এমপাওয়ারিং ওয়েলনেস: এ হলিস্টিক এপ্রোচ টু মেন্টাল হেলথ এন্ড নিউট্রিশন’ শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ২৮ মে ২০২৫, বুধবার, বিকেল ৩টায়। প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ ও চট্টগ্রামের শিউরসেল-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এককালে আমাদের দেশে, আমাদের সমাজে অজস্র পরিবার নানা কুসংস্কারের আচ্ছন্ন ছিল, যার কারণে অগণিত মানুষের মানসিক স্বাস্থ্য তখন হুমকির মুখে পড়েছিল। তখন মানসিক রোগীকে পাগল বলা হতো। গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবারগ্রহণকে অমঙ্গল হিসেবে চিহ্নিত করা হতো। তিনি আরও বলেন, তখন বয়ঃসন্ধির কারণে ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনকে, তাদের মুড সুয়িংকেও খারাপভাবে নেওয়া হতো। এসব ছিল জ্ঞান-বিজ্ঞানের দিক দিয়ে আমাদের পিছিয়ে পড়ার চিহ্ন। তবে আশার কথা হলো, সময় বদলেছে। সময়ের সাথে সাথে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে আমাদের দেশের মানুষও সচেতন হয়েছে। এখন মানসিক রোগীকে একজন রোগী হিসেবে ভাবা হয়, তার চিকিৎসা করা হয়, তাকে যত্ন করা হয়। প্রতিটি মানুষের জন্য পুষ্টিকর খাবারকেও গুরুত্ব দেওয়া হয়। তিনি বিশ্বের নানা দেশে মানসিক স্বাস্থ্যকে খুবই গুরুত্ব দেওয়া হয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে কীনোট স্পিকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. আরাফাত আজিম মানসিক স্বাস্থ্য নিয়ে, কীনোট স্পিকার নিউট্রশনিস্ট মনিষা সিনহা পুষ্টি ও বিভিন্ন রোগ নিয়ে, শিউরসেল-চট্টগ্রামের হেড অব অপারেশন জয়নাব রুমা শিউরসেল নিয়ে সেশন পরিচালনা করেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-এর এডভাইজার ড. আবদুর রহিম। উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর অনুপ কুমার বিশ্বাস ও ড. তাসনিম উদ্দিন চৌধুরী ।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2026 Premier University IT. All rights reserved.