puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গঠন, বিনিয়োগ বিষয়ে সচেতনতা এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে ‘আর্থিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার প্রস্তুতি, বিনিয়োগ সচেতনতা ও আর্থিক পরিকল্পনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যারিয়ার গাইডেন্স কমিটি সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, বিনিয়োগের ঝুঁকি ও সম্ভাবনা এবং ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কেও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক সময়ে সঠিক ক্যারিয়ার পরিকল্পনা এবং দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পেশাজীবনকে আরও সফল ও স্থিতিশীল করতে পারে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বাস্তব কর্মজগতের জন্য নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রাশেল উদ্দিন, আঞ্চলিক ব্যবসা বিভাগের প্রধান, সম্পদ ব্যবস্থাপনা বিভাগ।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব নাফিউস নূর খান, মহাব্যবস্থাপক ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং জনাব মো. জাহিদ হাসান, পণ্য ও ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের প্রধান, সম্পদ ব্যবস্থাপনা বিভাগ।

বক্তারা আর্থিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগ ও সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জন, আর্থিক বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং দায়িত্বশীল বিনিয়োগের বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন অধ্যাপক এম. মঈনুল হক, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভাগের বিভিন্ন ডিসিপ্লিনের কো-অর্ডিনেটরগণ এবং বিভাগের শিক্ষকবৃন্দ।

সেমিনারটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যারিয়ার গাইডেন্স কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক জনাব সুজন কান্তি বিশ্বাস। এ সময় ক্যারিয়ার গাইডেন্স কমিটির সদস্য সহকারী অধ্যাপক জনাব আফসানা ইয়েসমিন এবং সহকারী অধ্যাপক জনাব মো. তৌহিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সেমিনারটি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি আর্থিক খাতের বাস্তব কর্মপরিবেশ, ক্যারিয়ার সম্ভাবনা এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা সম্পর্কে ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে পিইউডিএসের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ইন্টার-সেমিস্টার দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রয়াত সিএসই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জাতীয় দাবা দল গঠনের পরিকল্পনা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Sunday, 4 October, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গঠন, বিনিয়োগ বিষয়ে সচেতনতা এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে ‘আর্থিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার প্রস্তুতি, বিনিয়োগ সচেতনতা ও আর্থিক পরিকল্পনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যারিয়ার গাইডেন্স কমিটি সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, বিনিয়োগের ঝুঁকি ও সম্ভাবনা এবং ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কেও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক সময়ে সঠিক ক্যারিয়ার পরিকল্পনা এবং দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পেশাজীবনকে আরও সফল ও স্থিতিশীল করতে পারে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বাস্তব কর্মজগতের জন্য নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রাশেল উদ্দিন, আঞ্চলিক ব্যবসা বিভাগের প্রধান, সম্পদ ব্যবস্থাপনা বিভাগ।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব নাফিউস নূর খান, মহাব্যবস্থাপক ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং জনাব মো. জাহিদ হাসান, পণ্য ও ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের প্রধান, সম্পদ ব্যবস্থাপনা বিভাগ।

বক্তারা আর্থিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগ ও সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জন, আর্থিক বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং দায়িত্বশীল বিনিয়োগের বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন অধ্যাপক এম. মঈনুল হক, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভাগের বিভিন্ন ডিসিপ্লিনের কো-অর্ডিনেটরগণ এবং বিভাগের শিক্ষকবৃন্দ।

সেমিনারটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যারিয়ার গাইডেন্স কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক জনাব সুজন কান্তি বিশ্বাস। এ সময় ক্যারিয়ার গাইডেন্স কমিটির সদস্য সহকারী অধ্যাপক জনাব আফসানা ইয়েসমিন এবং সহকারী অধ্যাপক জনাব মো. তৌহিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সেমিনারটি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি আর্থিক খাতের বাস্তব কর্মপরিবেশ, ক্যারিয়ার সম্ভাবনা এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা সম্পর্কে ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.